মানসিক ভারসাম্যহীন বাবা কোপাল স্কুল পড়ুয়া ছেলেকে। আর এই আঘাতের কারনে ডান চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে ছাত্র। আক্রান্ত ছাত্র চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে, মোথাবাড়ি থানার শ্রীপুর গ্রামে।
জানা যায়, আহত ওই ছেলের নাম সুমন মণ্ডল। শনিবার রাতে সুমনের বাবা নন্দলাল মন্ডল অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সেই ঘটনার প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে নন্দলাল হামলা করে সুমনের উপর বলে অভিযোগ। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে ছেলের মাথায় আঘাত করে বাবা। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্কুল পড়ুয়াকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আটটি সেলাই পরেছে তার মাথায়। তবে কী কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। আরও জানা যায়, আক্রান্ত ছাত্র সুমন মন্ডল(১৩) যুগলটোলা হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র। অভিযুক্ত বাবা নন্দলাল মন্ডল ঘটনার পর থেকে ফেরার। যদিও স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাননি স্ত্রী সবিতা মন্ডল। তবে নন্দলালের এমন আচরনে আতঙ্কিত পরিবার ও গ্রামের লোকেরা। অর্থের অভাবে নন্দলালের চিকিৎসা করাতে পারছেনা পরিবার বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Zfz3jWi_HlA